বিবরণ ও ভামতী : মতপার্থক্য
ভারতীয় দর্শনগুলির মধ্যে অদ্বৈত বেদান্ত বা কেবলাদ্বৈত বেদান্ত সর্বাধিক চর্চিত।
শঙ্করাচার্য প্রস্থানত্রয়ের অর্থাৎ উপনিষদ্, শ্রীমদ্ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্রের
অদ্বৈতবেদান্ত অনুসারী ব্যাখ্যা করে দর্শনটির ভিত্তি সুদৃঢ় করেন এবং দর্শনের
আলোচনাকে অন্য মাত্রা প্রদান করেন। শঙ্করাচার্যের ব্রহ্মসূত্রভাষ্যের অর্থাৎ
শারীরকমীমাংসাভাষ্যের অর্থকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছেন পরবর্তী
অদ্বৈতাচার্যরা। প্রসন্ন অথচ গম্ভীর এই শাঙ্করভাষ্যের তাৎপর্য নির্ধারণ করতে গিয়ে পরবর্তী
আচার্যরা বিভিন্ন বিষয়ে পরস্পরের সঙ্গে সহমত পোষণ করেননি। শাঙ্করমতকে অবিকৃত রেখে
তাঁরা নিজের নিজের বুদ্ধি অনুযায়ী ব্যাখ্যাপ্রক্রিয়া উদ্ভাবন করেছেন। তাই আমরা
বাচস্পতি মিশ্রের মত এবং প্রকাশাত্মযতির মতের কিছু পার্থক্য লক্ষ্য করি। এই লেখাতে
সেগুলিই তুলে ধরা হয়েছে।
শঙ্করাচার্যের ব্রহ্মসূত্রভাষের ওপর বাচস্পতি মিশ্র ভামতী নামে একটি টীকা রচনা
করেন। অপরদিকে শঙ্করাচার্যের প্রত্যক্ষ শিষ্য পদ্মপাদাচার্য ব্রহ্মসূত্রভাষ্যের
ওপর পঞ্চপাদিকা নামক একটি টীকা রচনা করেন। পঞ্চপাদিকাটীকার ব্যাখ্যা হল
পঞ্চপাদিকাবিবরণ, এই ব্যাখ্যা লিখেছেন প্রকাশাত্মযতি। সংক্ষেপে একে বিবরণ বলা হয়।
নীচে ভামতীতে আলোচিত এবং বিবরণে আলোচিত মতসমূহের মধ্যে বৈসাদৃশ্যের স্থলগুলি তুলে
ধরা হল।
|
বিবরণমত
|
ভামতীমত
|
|
1. ব্রহ্মবিচারের প্রবর্তকবিধি হল শ্রবণবিধি।
|
1. ব্রহ্মবিচারের প্রবর্তকবিধি হল অধ্যয়নবিধি।
|
|
2. কর্ম বিদ্যার সাধন।
|
2. কর্ম বিবিদিষার সাধন।
|
|
3. মন ইন্দ্রিয় নয়।
|
3. মন হল ইন্দ্রিয়।
|
|
4. শ্রবণ মনন ও নিদিধ্যাসনের মধ্যে শ্রবণ হল বিধেয়।
|
4. শ্রবণ বিধেয় নয়।
|
|
5. শ্রবণ হল অঙ্গী এবং মনন ও নিদিধ্যাসন হল অঙ্গ।
|
5. নিদিধ্যাসন হল অঙ্গী, শ্রবণ ও মনন হল তার অঙ্গ।
|
|
6. জীব হল অন্তঃকরণে প্রতিবিম্বিত চৈতন্য। তাই বিবরণের জীববিষয়ক মতবাদ হল
প্রতিবিম্ববাদ।
|
6. জীব হল অন্তঃকরণাবচ্ছিন্ন চৈতন্য। তাই ভামতীর জীববিষয়ক মতবাদ হল অবচ্ছেদবাদ।
|
|
7. শুদ্ধ চৈতন্য হল অজ্ঞানের আশ্রয়।
|
7. জীব হল অজ্ঞানের আশ্রয়।
|
|
8. অজ্ঞান হল এক।
|
8. অজ্ঞান অনেক।
|
|
9. অখণ্ডাকার অন্তঃকরণবৃত্তির বিষয় হল শুদ্ধ ব্রহ্ম।
|
9. অখণ্ডাকার অন্তঃকরণবৃত্তির বিষয় হল উপহিত ব্রহ্ম।
|
|
10. অধ্যয়নবিধির প্রয়োজন হল অক্ষরগ্রহণ।
|
10. অধ্যয়নবিধির প্রয়োজন হল অর্থজ্ঞান।
|
|
11. ভৌতিক পদার্থসমূহ হল পঞ্চীকৃত।
|
11. ভৌতিক পদার্থসমূহ হল ত্রিবৃত্কৃত।
|
|
12. সাদৃশ্য অধ্যাসের কারণ নয়।
|
12. সাদৃশ্য হল অধ্যাসের কারণ।
|
|
13. শব্দ থেকে অপরোক্ষ জ্ঞান হয়। বিবরণমতে মহাবাক্যগুলি থেকেই ব্রহ্মের
অপরোক্ষানুভব হয়ে থাকে।
|
13. শব্দ থেকে পরোক্ষ জ্ঞান হয়।ভামতীকার মনে করেন মনের দ্বারা ব্রহ্মের
অপরোক্ষানুভব হয়।
|
|
14. স্বাপ্নপ্রপঞ্চ অবিদ্যার পরিণাম।
|
14. স্বাপ্নপ্রপঞ্চ মন এর পরিণাম।
|
|
15. শ্রবণাদিতে নিয়মবিধি অঙ্গীকৃত হয়।
|
15. শ্রবণাদিতে বিধ্যভাব স্বীকার করা হয়।
|
|
16. মায়াবৃত্তির দ্বারা ব্রহ্মের সর্বজ্ঞত্ব।
|
16. স্বরূপচৈতন্যের দ্বারা ব্রহ্মের সর্বজ্ঞত্ব।
|
|
17. সাধনচতুষ্টয়ের মধ্যে অন্যতম হল নিত্যানিত্যবস্তুবিবেক।
|
17. সাধনচতুষ্টয়ের মধ্যে অন্যতম হল সত্যাসত্যবস্তুবিবেক।
|
উৎস
১. ধর্মরাজাধ্বরীন্দ্র. বেদান্তপরিভাষা (ভূমিকা). সম্পা. অনু. গজাননশাস্ত্রী
মুসলগাঁবকর. বারাণসী: চৌখম্বা বিদ্যাভবন, ২০১০
(পুনর্মুদ্রণ).
২. ধর্মরাজাধ্বরীন্দ্র. বেদান্তপরিভাষা (ভূমিকা). সম্পা. অনু. পঞ্চানন ভট্টাচার্য.
কলিকাতা,.
৩. লক্ষ্মীনৃসিংহ. আভোগঃ কল্পতরুব্যাখ্যা (ভূমিকা). সম্পা. রামশাস্ত্রী এবং
সুব্রহ্মণ্যশাস্ত্রী. মাদ্রাস: GOML, ১৯৫৫.
৪. Shastri, SN. "Points of
Differences Between Bhāmatī and Vivaraṇa." from Google.
Darun laglo...
ReplyDeleteপড়লাম। উপকৃত বোধ করছি। ধন্যবাদ। – স্বামী শাস্ত্রময়ানন্দ, রামকৃষ্ণ মিশন আশ্রম, ছাপরা, বিহার।
ReplyDeleteবা!দারুণ হয়েছে। খুব সহজভাবে লিখেছেন। লেখা চালিয়ে যান।
ReplyDelete