বিবাহের প্রকারভেদ
ব্রাহ্মো দৈবস্তথৈবার্ষঃ প্রাজাপত্যস্তথাসুরঃ।
গান্ধর্বো রাক্ষসশ্চৈব পৈশাচশ্চাষ্টমোঽধমঃ।।
গান্ধর্বো রাক্ষসশ্চৈব পৈশাচশ্চাষ্টমোঽধমঃ।।
বিবাহ আট প্রকার –
ব্রাহ্ম, দৈব, আর্ষ, প্রাজাপত্য, আসুর, গন্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। এগুলির স্বরূপ
নীচে আলোচিত হল –
ব্রাহ্ম – কন্যাকে বস্ত্র দিয়ে আচ্ছাদন করে এবং (অলঙ্কার ইত্যাদির
দ্বারা) সম্মানিত করে, বিদ্যা এবং সদাচারসম্পন্ন বরকে স্বয়ং আমন্ত্রণ করে কন্যাদান
করা হলে তাকে ব্রাহ্ম বিবাহ বলে।
আচ্ছাদ্য চার্চযিত্বা চ শ্রুতশীলবতে স্বযম্।
আহূয দানং কন্যাযা ব্রাহ্মো ধর্মঃ প্রকীর্তিতঃ।।
আহূয দানং কন্যাযা ব্রাহ্মো ধর্মঃ প্রকীর্তিতঃ।।
দৈব – (জ্যোতিষ্টোমাদি যজ্ঞ আরম্ভ হলে) যজ্ঞে কর্মকর্তা
পুরোহিতকে অলঙ্কৃত কন্যা দান হল দৈব বিবাহ।
যজ্ঞে তু বিততে সম্যগৃত্বিজে কর্ম কুর্বতে।
অলঙ্কৃত্য সুতাদানং দৈবং ধর্মং প্রচক্ষতে।।
অলঙ্কৃত্য সুতাদানং দৈবং ধর্মং প্রচক্ষতে।।
আর্ষ – (যাগ প্রভৃতি অবশ্যকার্য ধর্মের জন্য) বরের কাছ থেকে এক
জোড়া বা দুই জোড়া ষাঁড় গ্রহণ করে তাকে বিধি অনুসারে কন্যাপ্রদান করা হলে তা
আর্ষ বিবাহ।
একং গোমিথুনং দ্বে বা বরাদাদায ধর্মতঃ।
কন্যাপ্রদানং বিধিবদ্ আর্ষো ধর্মঃ স উচ্যতে।।
কন্যাপ্রদানং বিধিবদ্ আর্ষো ধর্মঃ স উচ্যতে।।
প্রাজাপত্য – তোমরা উভয়ে গার্হস্থ্য ধর্মের আচরণ করবে – এই অনুরোধ করে
যথাবিধি অলঙ্কার দ্বারা কন্যাকে বরের হাতে প্রদান হল প্রাজাপত্য বিবাহ।
সহৌভৌ চরতাং ধর্মমিতি বাচানুভাষ্য চ।
কন্যাপ্রদানমভ্যর্চ্য প্রাজাপত্যো বিধিঃ স্মৃতঃ।।
কন্যাপ্রদানমভ্যর্চ্য প্রাজাপত্যো বিধিঃ স্মৃতঃ।।
আসুর – (শাস্ত্রমতে নয়) স্বেচ্ছায় কন্যার পিতা প্রভৃতিকে এবং
কন্যাকে ধনসম্পদ দিয়ে যে কন্যাগ্রহণ তাকে আসুর বিবাহ বলে।
জ্ঞাতিভ্যো দ্রবিণং দত্ত্বা কন্যাযৈ চৈব শক্তিতঃ।
কন্যাপ্রদানং স্বাচ্ছন্দ্যাদাসুরো ধর্ম উচ্যতে।।
কন্যাপ্রদানং স্বাচ্ছন্দ্যাদাসুরো ধর্ম উচ্যতে।।
গান্ধর্ব – কন্যা এবং বর উভয়ের পারস্পরিক অনুরাগবশতঃ যে মিলন হয় তাকে
গান্ধর্ববিবাহ বলে। এই বিবাহ কামমূলক এবং মৈথুনের ইচ্ছায় সংঘটিত হয়।
ইচ্ছযান্যোন্যসংযোগঃ কন্যাযাশ্চ বরস্য চ।
গান্ধর্বঃ স তু বিজ্ঞেযো মৈথুন্যঃ কামসম্ভবঃ।।
গান্ধর্বঃ স তু বিজ্ঞেযো মৈথুন্যঃ কামসম্ভবঃ।।
রাক্ষস – (কন্যাপক্ষের লোকজনকে) হনন করে, তাদের অঙ্গচ্ছেদ করে,
তাদের বাড়ি ভেঙে (‘বাঁচাও’ ইত্যাদি বলে) চীৎকার করতে থাকা এবং কাঁদতে থাকা কন্যাকে হরণ করে
যে বিবাহ তা হল রাক্ষস বিবাহ।
হত্ত্বা ছিত্ত্বা চ ভিত্ত্বা চ ক্রোশন্তীং রুদতীং গৃহাৎ।
প্রসহ্য কন্যাহরণং রাক্ষসো বিধিরুচ্যতে।।
প্রসহ্য কন্যাহরণং রাক্ষসো বিধিরুচ্যতে।।
পৈশাচ – নিদ্রায় অভিভূত, মদ্যপানে বিহ্বল অথবা উন্মত্ত মহিলাকে নির্জনে গমন করা হল
পৈশাচ বিবাহ। আট প্রকার বিবাহের মধ্যে এই বিবাহ অত্যন্ত পাপজনক।
সুপ্তাং মত্তাং প্রমত্তাং বা রহো
যত্রোপগচ্ছতি।
স পাপিষ্ঠো বিবাহানাং পৈশাচশ্চাষ্টমোঽধমঃ।।
স পাপিষ্ঠো বিবাহানাং পৈশাচশ্চাষ্টমোঽধমঃ।।
बलात्कारादनन्तरं बलात्कारिणे न्यायालयेनादिष्टः विवाहकार्यः कस्मिन्नन्तर्याति?
ReplyDeleteভালো প্রশ্ন।
Delete